Published : 27 Jul 2026, 11:28 AM
ককরোচ জনতা পার্টির লাগাতার আন্দোলনে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ‘বড় বিজয়’ হিসেবে স্বাগত জানিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি।
তবে লড়াই এখনো শেষ হয়ে যায়নি বলে বার্তা দিয়েছেন তিনি।
এই আন্দোলনকে গণতন্ত্র ও যুব-নেতৃত্বাধীন আন্দোলনের বিজয় বলে অভিহিত করেছেন শাবানা।
ছাত্র আন্দোলনের অন্যতম সোচ্চার সমর্থক শাবানা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিবর্তন আনতে বাধ্য করার জন্য আন্দোলনকারীদের অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন “আমাদের তরুণদের নিয়ে আমি অত্যন্ত গর্বিত। আমি সত্যিই অভিভূত। আমাদের সংবিধানই যে আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তি, তা প্রমাণ করার জন্য তোমাদের ধন্যবাদ।“
ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শনিবার টানা ৩৬ দিনের আন্দোলন শেষ করার ঘোষণা দেয় তরুণদের নেতৃত্বাধীন দেশ কাঁপানো দল সিজেপি। ভারতের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় (নিট) অনিয়মের অভিযোগ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সিজেপির প্রধান দাবি ছিল।
কয়েক দিন আগে দিল্লির যন্তর মন্তরে ছাত্রদের বিক্ষোভে যোগ দিয়েছিলেন শবানা। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের আচরণের সমালোচনাও করেছিলেন তিনি।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ প্রসঙ্গে শবানার বক্তব্য, “এটি ছাত্রদের জয়ের প্রথম ধাপ। কিন্তু শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন না হওয়া পর্যন্ত এবং ছাত্রদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে।”
মুম্বাইয়েও একটি ছাত্রবিক্ষোভে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে পড়েন তিনি। ফলে আর সেখানে তার যাওয়া হয়নি।
প্রশ্নফাঁস: আন্দোলনকারীদের দাবি মেনে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ গণতন্ত্রের জয়: সোনম ওয়াংচুক
সবে শুরু, অনেক দূর যেতে হবে: অভিজিৎ দীপকে
শিক্ষামন্ত্রীর পদত্যাগে শেষ হল ককরোচ পার্টির ৩৬ দিনের আন্দোলন