১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের ৪৩ প্রেক্ষাগৃহে শাকিবের ‘তুফান’

করাচি, লাহোর, ইসলামাবাদ, ফয়সালাবাদ, গুজরাটসহ পাকিস্তানের বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'তুফান'।

পাকিস্তানের ৪৩ প্রেক্ষাগৃহে শাকিবের ‘তুফান’
‘তুফান’ সিনেমার পোস্টার

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2024, 06:37 PM

Updated : 26 Aug 2026, 10:48 AM

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘তুফান’ দেখানো হবে পাকিস্তানের ৪৩টি প্রেক্ষাগৃহে।

দেশটিতে ‘তুফান’ মুক্তি পাবে আগামী ১ নভেম্বর; সিনেমাটি ঊর্দু ভাষায় পাকিস্তান ফিল্ম সেন্সরবোর্ড থেকে এরিমধ্যে ছাড়পত্র পেয়েছে। 

প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই স্টুডিওজ লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা শাকিব শৌখিন গ্লিটজকে বলেছেন প্রথম সপ্তাহে ৪৩টি প্রেক্ষাগৃহ চূড়ান্ত হয়েছে। 

এছাড়া করাচি, লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, গুজরাটসহ পাকিস্তানের বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহেও 'তুফান' চলবে। 

“সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ দেখে, পরে হলের সংখ্যা আরও বাড়তে পারে”, বলেন শৌখিন 

গত কোরবানির ঈদে দেশে মুক্তির পর অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ভারতসহ আরও কয়েকটি দেশে ‘তুফান’ মুক্তি দেওয়া হয়।

এছাড়া দেশের দুটি ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচইয়ে ১৯ সেপ্টেম্বর থেকে দেখা যাচ্ছে সিনেমাটি।

রায়হান রাফীর গল্প ও আদনান আদিব খানের চিত্রনাট্যে ’তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। এই সিনেমা দিয়ে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী।

অ্যাকশন ধাঁচের সিনেমাটিতে বিশেষ আকর্ষণ ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়া ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওনসহ আরো অনেকে অভিনয় করেছেন।

সিনেমার পাঁচটি গানের মধ্যে ‘লাগে উরাধুরা’, ‘দুষ্টু কোকিল’সহ কয়েকটি গান শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে। 

 ‘তুফান’ প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করেছে এসভিএফআর। এছাড়া পরিবেশক প্রতিষ্ঠান হল আলফা আই স্টুডিওস লিমিটেড।

আরও পড়ুন:

উর্দু ভাষায় 'তুফান' এবার পাকিস্তানে

ওটিটিতে 'তুফান' মুক্তির তারিখ জানা গেল

স্টার সিনেপ্লেক্সে ও যমুনা ব্লকবাস্টারে 'তুফান' এর শো বেড়ে দ্বিগুণ

শাকিব খানের ঈদের সিনেমায় 'তুফান' চলল মধুমিতা হলে

'তুফান': শাকিব দ্বৈত চরিত্রে! ট্রেইলার জাগাল রহস্য

'তুফান' পেল 'আনকাট' ছাড়পত্র 

'তুফান' সিনেমায় শাকিব-মিমির সঙ্গে এপারের আরেকজন

'তুফান' এ দুর্ধর্ষ শাকিব

ধেয়ে আসছে 'তুফান'

রাফীর 'তুফান', সাথে শাকিব-চঞ্চল!

ঝড় তুলে এসে গেল শাকিব-মিমির 'উরা ধুরা' গান

পোস্টার: 'তুফান' আনতে চলেছে এই জুটি

তুফান: 'লাগে উরা ধুরা' ঝলকে শাকিব-মিমি