২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলা দেখতে গিয়ে ঊর্বশী খোয়ালেন সোনার আইফোন!

সোশাল মিডিয়ার মাধ্যমে ঘটনাটি অনুরাগীদের নজরে এনেছেন অভিনেত্রী; এমনকি আহমেদাবাদ পুলিশকেও ট্যাগ করেছেন।

খেলা দেখতে গিয়ে ঊর্বশী খোয়ালেন সোনার আইফোন!

ঊর্বশী রাউতেলা

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2023, 10:52 PM

Updated : 15 Oct 2023, 10:52 PM

বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়ে ফোন হারিয়েছেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। সে আবার যেনতেন ফোন নয়, ২৪ ক্যারেট সোনার আইফোন!

আনন্দবাজার জানিয়েছে, শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে ‘সনম রে’ অভিনেত্রী ফোনটি খুঁইয়েছেন। সেই খবর তিনি অনুরাগীদের নজরে এনেছেন সোশাল মিডিয়ার মাধ্যমে। সেখানে আহমেদাবাদ পুলিশকেও ট্যাগ করেছেন।

নায়িকা লিখেছেন, “স্টেডিয়ামে আমার ২৪ ক্যারেট সোনার আইফোনটা হারিয়েছি। যদি কেউ খোঁজ পান, দয়া করে সাহায্য করুন। যত শীঘ্র সম্ভব আমার সঙ্গে যোগাযোগ করুন।’’

ঊর্বশীর ওই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভক্তদের কেউ কেউ অভিনেত্রীকে সহানুভূতি জানিয়েছেন; লিখেছেন, “আশা করছি, তাড়াতাড়ি আপনি ফোন ফেরত পাবেন।’’

কেউ আবার এই সুযোগে ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্তের সঙ্গে ঊর্বশীর সম্পর্কের গুজব নিয়ে মজা করে লিখেছেন, “মনে হচ্ছে, ফোনটা ঋষভ পান্তের কাছে রয়েছে।’’

কেবল উর্বশীই নয়, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেদিন খেলা দেখতে গিয়েছিলেন ভারতীয় তারকাদের অনেকেই। বলিউডের তারকাদের মধ্যে ছিলেন অনুশকা শর্মাও।

আরও পড়ুন

পুরনো খবর:

ক্রিকেট বিশ্বকাপের ট্রফি উন্মোচনে উর্বশী
কেন ‘সরি’ বললেন উর্বশী?
বাড়িয়ে বলে আবার ধরা খেলেন ঊর্বশী