১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রবীন্দ্র সরোবরে 'নবান্ন উৎসব' করবে 'ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদ'

রোববার বিকাল ৪টা থেকে উৎসব শুরু হবে; থাকছে গান, কবিতা, নৃত্য, নবান্নকথন ও নবান্নভোজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2025, 06:49 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

ঢাকার ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘নবান্ন উৎসব ১৪৩২’ আয়োজন করতে যাচ্ছে 'ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদ'।

পর্ষদের আহ্বায়ক কথাসাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, রোববার বিকাল ৪টা থেকে উৎসব শুরু হবে। এতে থাকছে গান, কবিতা, নৃত্য, নবান্নকথন ও নবান্নভোজ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীদের উদ্বোধনী নৃত্যের মধ্য দিয়ে উৎসব শুরু হবে।

লোকসঙ্গীত ও বাউল গান পরিবেশন করবেন ডলি মণ্ডল, সাগর বাউল, কোহিনূর আক্তার গোলাপী ও আলেয়া বেগম। 

অনুষ্ঠানে নজরুল সঙ্গীত শোনাবেন ফেরদৌস আরা। থাকছে র‌্যাচেল প্রিয়াঙ্কা প্যারিসের একক নৃত্য। 

নবান্নকথনের পাশাপাশি উৎসব মঞ্চের পাশেই থাকবে নবান্নের ঐতিহ্যবাহী খাবারের পসরা।

জুলাই অভ্যুত্থানের পর ‘ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদ’ নামে নতুন এই প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করে। পর্ষদের আহ্বায়কের দায়িত্বে আছেন এহসান মাহমুদ এবং সদস্য-সচিবের দায়িত্বে আছেন দীপান্ত রায়হান।

গত ২৬ সেপ্টেম্বর এহসান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা বাঙালির ঐহিত্য, সংস্কৃতির যেসব উৎসব আছে, তা নিয়মিত উদযাপন করবেন। বসন্ত, নবান্ন, শরৎ, বর্ষার উৎসব কেবল ঢাকায় নয়, দেশজুড়ে উদযাপন করা হবে।

‘নবান্ন’ মানে ‘নতুন ভাত’ বা ‘নতুন খাবার’। নতুন ধান কাটার পর সেই ধানের চাল দিয়ে প্রথম রান্না উপলক্ষে নবান্ন উৎসব হয়। সাধারণত অগ্রহায়ণ মাসে যখন আমন ধান পাকে, তখনই এই উৎসব পালিত হয়।

কার্তিক আর অগ্রহায়ণ মাস মিলে হেমন্ত ঋতু। হেমন্তের প্রথম মাস পার হওয়ার পর সাধারণত ধান কাটা শুরু করেন কৃষক। 

অন্য খবর

রাজনৈতিক কারণে 'নিরাপত্তা ঝুঁকি': বাতিল হল উদযাপন পর্ষদের 'নবান্ন উৎসব'