চট্টগ্রামের মুরাদপুরে গভীর রাতে পুলিশ বক্সে আগুন
“রাত ১টার দিকে কয়েকজন যুবক পুলিশ বক্সে আগুন লাগিয়ে দেয়।”
চট্টগ্রাম নগরীতে একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে।
নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর পুলিশ বক্সে মঙ্গলবার গভীর রাতে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক বলেন, “রাত ১টার দিকে কয়েকজন যুবক পুলিশ বক্সে আগুন লাগিয়ে দেয়।”
এসময় পুলিশ ও সড়কে থাকা লোকজন গিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলে বলে জানিয়েছেন তিনি।
ওসি মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থলের আশেপাশের ক্লোজড সার্কিট ক্যামেরার ডিডিও সংগ্রহ করা হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।
