Published : 02 Jul 2023, 02:17 PM
ভালোবাসার ইমোজি দিয়ে ‘হোক না গান…।’ ক্যাপশনের এই ছবিতে পাশাপাশি বসেছেন সামিনা ও ফাহমিদা। বড় বোন সামিনার হাতে গিটার, গাইছেন ছোট বোন ফাহমিদা।
শনিবার পোস্ট করা ছবিতে ভক্তদের প্রশ্ন ছিল, ঈদের ছুটি দুই বোন কক্সবাজারেই কাটিয়েছেন কি না। উত্তরে ফাহমিদা বলেছেন, মাসখানেক আগে তারা বেড়াতে গিয়েছিলেন সমুদ্র সৈকতে। সেই ছবি এখন পোস্ট করা হল।