২০২৩ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’র সাফল্যের ধারাবাহিকতায় নির্মাতা রায়হান রাফী আনুষ্ঠানিকভাবে ‘সুড়ঙ্গ-২’ নির্মাণের ঘোষণা দিয়েছেন। প্রথম ছবির গল্প ধরেই এগিয়ে যাবে এর সিক্যুয়াল। তবে তা হবে আরও বড় ক্যানভাস, উন্নত প্রযুক্তি ও বিস্তৃত সিনেম্যাটিক ইউনিভার্স নিয়ে।