গোপালগঞ্জে মেসির ১৬ ফুট ভাস্কর্য ও নেইমারের প্রতিকৃতি
বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার প্রত্যন্ত এক গ্রামে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে এখানে নির্মিত হয়েছে মেসির ১৬ ফিট উঁচু ভাস্কর্য। ব্রাজিল সমর্থকরাও পিছিয়ে নেই। নেইমারের প্রতিকৃতি স্থাপনের পাশাপাশি ব্রাজিলের বিশাল পতাকা টানিয়েছেন।