২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫৩ বছর বয়সে মা হলেন নাওমি ক্যাম্পবেল

এই সুপার মডেলের আগের সন্তানটি মেয়ে, এবার ছেলে হয়েছে।

৫৩ বছর বয়সে মা হলেন নাওমি ক্যাম্পবেল

প্রথম সন্তান কোলে ভোগ সাময়িকীর প্রচ্ছদে নাওমি ক্যাম্পবেল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2023, 01:12 PM

Updated : 30 Jun 2023, 02:16 PM

আবার মা হলেন নাওমি ক্যাম্পবেল। ৫৩ বছর বয়সে দ্বিতীয় সন্তানকে কোলে পাওয়ার খবর জানালেন তিনি। এই সুপার মডেলের আগের সন্তানটি মেয়ে, এবার ছেলে হয়েছে।

বৃহস্পতিবার নাওমি তার দ্বিতীয় সন্তান হওয়ার খবর ইনস্টাগ্রামে দেন বলে ফক্স নিউজ জানিয়েছে।

সোশাল মিডিয়ায় দেওয়া বার্তায় তিনি লিখেছেন, “স্রষ্টার কাছ থেকে সত্যিকারের একটি উপহার। স্বাগত সদ্যোজাত ছেলেটিকে।”

এই বয়সে মা হওয়া নাওমি লিখেছেন, মা হতে কেউ যেন দেরি না করে।

ইনস্টাগ্রামে তার সেই পোস্টের মন্তব্যের ঘর ভারী হচ্ছে শুভেচ্ছা বার্তায়, যার মধ্যে সুপার মডেল ক্লডিয়া শিফার, অ্যাশলে গ্রাহামও রয়েছেন।

এই বছরের ফেব্রুয়ারিতেই নিজের দুই বছরের মেয়েকে নিয়ে ‘ভোগ’ সাময়িকীর প্রচ্ছদে ধরা দিয়েছিলেন জ্যামাইকা বংশোদ্ভূত ইংরেজ মডেল নাওমি ক্যাম্পবেল।

তখন তিনি বলেছিলেন, “আমি সব সবসময় জানতাম, আমি মা হব। আর সেটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।”

সন্তান নেওয়ার জন্য মডেলিং জগতের অন্যদেরও আহ্বান করেছিলেন তিনি; বলেছিলেন, ইতস্তত না করে সন্তান নিয়ে নাও।