১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দ্য ক্রু: একসাথে তিন প্রজন্মের নায়িকা

কারিনা জানান, "এটি আসলেই কমেডি ও বাণিজ্যিক মসলাদার সিনেমা, যেখানে প্রধান তিন চরিত্রই নারী।”

দ্য ক্রু: একসাথে তিন প্রজন্মের নায়িকা

টাবু, কারিনা কাপুর ও কৃতি শ্যানন

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2023, 06:27 PM

Updated : 23 Nov 2023, 06:27 PM

শিগগিরি টাবু, কারিনা কাপুর ও কৃতি স্যানন- তিন প্রজন্মের তিন নায়িকাকে নারীকেন্দ্রিক সিনেমা ‘দ্য ক্রু’তে দেখা যাবে। সিনেমায় বিমান সেবিকার ভূমিকায় অভিনয় করেছেন তারা।

একতা কাপুর ও অনিল কাপুরের মেয়ে রিয়া কাপুর প্রযোজিত এ সিনেমায় বর্তমান সময়ের এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির দুরবস্থাকে তুলে ধরা হয়েছে। কমেডি ঘরানার সিনেমাটিতে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন টাবু ও কারিনা।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, সম্প্রতি আসন্ন সিনেমা প্রসঙ্গে আলোচনায় ‘দ্য ক্রু’ কে পুরোদস্তুর ‘বাণিজ্যিক মসলাদার সিনেমা’ বলে উল্লেখ করেছেন কারিনা।

নায়িকা জানান, "এটি আসলেই কমেডি ও বাণিজ্যিক মসলাদার সিনেমা, যেখানে প্রধান তিন চরিত্রই নারী।”

‘দ্য ক্রু’ কে চ্যালেঞ্জিং দাবি করে কারিনা বলেন, “একজন অভিনেত্রী হিসাবে, আমি এমন কিছু করতে পছন্দ করি যা মাত্রাতিরিক্ত চ্যালেঞ্জিং, আমাকে আমার স্বস্তির জায়গা থেকে সরে যেতে বাধ্য করবে।

“ক্যারিয়ারের এই পর্যায়ে এসে গতিশীলতা পরিবর্তন করা দরকার; বলতে গেলে নতুন কিছু করার সময় এসেছে। আমার সাম্প্রতিক ওটিটি ডেব্যু ‘জানে জান’ বা ‘দ্য বাকিংহাম মার্ডারস’ই হোক না কেন, বিষয়বস্তুর দিকে বিশেষ নজর দিতে শুরু করেছি আমি।”

আগামী বছর ২২ মার্চ মুক্তি পাবে রাজেশ কৃষ্ণণ পরিচালিত সিনেমা ‘দ্য ক্রু’।