১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ডিয়ার মা’ জয়া

সিনেমার নাম 'ডিয়ার মা', পরিচালনা করছেন অনিরুদ্ধ রায়চৌধুরী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 03:18 PM

Updated : 26 Aug 2026, 09:46 AM

কলকাতায় নতুন সিনেমার কাজ শুরু করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। 

আনন্দবাজার বলছে, সিনেমার নাম 'ডিয়ার মা'। জয়ার বিপরীতে আছেন চন্দন রায় সান্যাল। আর সিনেমাটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রায়চৌধুরী।

পশ্চিমবঙ্গের তাজপুরে গত বুধবার থেকে সিনেমার শুটিং চলছে। এর আগে টালিগঞ্জের স্টুডিওতে টানা শুটিং সেরেছেন এই নির্মাতা। এবারের কাজ স্টুডিওর বাইরে আউটডোরে। 

অনিরুদ্ধ আনন্দবাজারকে বলেছেন, সিনেমার দুই মুখ্য চরিত্রে কাজ করছেন জয়া এবং চন্দন। ছোট মেয়েকে ঘিরে বাবা-মা মায়ের গল্প এগুলেও অন্য সম্পর্কের গল্পও জায়গা করে নেবে এই সিনেমায় বলে জানান নির্মাতা। 

তিনি বলেন, “তাজপুরে খুবই গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিংয়ের কাজ চলছে। এরপর শুটিং হবে মন্দারমণিতে। তবে চিত্রনাট্য নিয়ে এখনই তেমন কিছু বলতে চাইছি না।”

সিনেমায় জয়া, চন্দন ছাড়াও অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, দক্ষিণী অভিনেত্রী পদ্মাপ্রিয়া জানকীরমণসহ আরও কয়েকজন।

দেশের নাটক সিনেমায় জয়া কাজ করলেও বাংলাদেশের চাইতে কলকাতার সিনে জগতে তার তার আসন বেশ পোক্ত। চলতি বছরে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর সিনেমা  ‘ভূতপরী’।

এছাড়া নির্মাতা আশফাক নিপুণের পরিচালনায় একটি ওয়েব সিরিজেও জয়াকে আগামীতে দেখা যাবে ৷ 

আরও পড়ুন:

সাহসে আমরা ওপার বাংলার চেয়ে এগিয়েজয়া

সিঙ্গেল থেকে ডাবল? 'প্রয়োজন হলেভেবে দেখবেন জয়া 

জয়া ভীষণ পরিণতপঙ্কজ ত্রিপাঠী

জয়া আহসান এবার বলিউডে?

জয়ার 'কড়ক সিংএর ট্রেইলার প্রকাশ 

কোক স্টুডিওতে গানযা বললেন জয়া আহসান