১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জয়ার ‘কড়ক সিং’ এর ট্রেইলার প্রকাশ

ভারতের গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ার (ইফি) যে আসর চলছে, তা অভিনেত্রী জয়া আহসানের জন্য বিশেষ। কারণ ইফির ৫৪তম এই আসরে ঢাকা-কলকাতার ব্যস্ত এই অভিনেত্রীর ক্যারিয়ারের প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’ এর ট্রেইলার প্রকাশ হয়েছে। ট্রেইলার এসেছে সোশ্যাল মিডিয়াতেও। বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে এসেছেন জয়া। তার সহশিল্পী হয়েছেন হিন্দি সিনেমার অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ও অভিনেত্রী সঞ্জনা সাংভিরা। বুধবার ইফিতে সিনেমার প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে। ‘কড়ক সিং’ ছাড়াও এবারের উৎসবে জয়ার আরও তিনটি চলচ্চিত্র ‘ফেরেশতে’,‘পুতুলনাচের ইতিকথা’ ও ‘অর্ধাঙ্গিনী’ দেখানো হচ্ছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2023, 09:11 AM

Updated : 22 Nov 2023, 09:11 AM