১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কবে মুক্তি পাবে ‘ইমার্জেন্সি’?

অভিনেত্রী দাবি, ইমার্জেন্সি’ তার সারাজীবনের উপার্জিত অর্থ ও শিক্ষার ফসল। এটি শুধু একটা সিনেমাই নয়, তার মূল্যের পরীক্ষা।

কবে মুক্তি পাবে ‘ইমার্জেন্সি’?

কঙ্গনা রানাউত

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2023, 06:45 PM

Updated : 16 Oct 2023, 06:45 PM

নভেম্বরেও মুক্তি পাবে না বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সিনেমা ‘ইমার্জেন্সি’। এ সিনেমার মুক্তি পেছানোর কারণ সম্প্রতি নিজেই জানালেন অভিনেত্রী।

সোমবার এক্স প্ল্যাটফর্মে কঙ্গনা ‘ইমার্জেন্সি’ মুক্তির নতুন তারিখ জানাতে লিখেছেন, “প্রিয় বন্ধুরা, আমার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করার আছে। শিল্পী হিসেবে ‘ইমার্জেন্সি’ আমার সারাজীবনের উপার্জিত অর্থ ও শিক্ষার ফসল। এটি শুধু একটা সিনেমাই নয়, এটা আমার মূল্যের পরীক্ষা। সিনেমার টিজার ও অন্যান্য পোস্টগুলি আপনাদের সবার থেকে অনেক ভালোবাসা পেয়েছে। তাই আমার হৃদয় কৃতজ্ঞতায় ভরা। আমি যেখানেই যাই, সেখানেই আমাকে ‘ইমার্জেন্সি’ মুক্তির দিন নিয়ে প্রশ্ন করা হয়।

“এর আগে ২০২৩ সালের ২৪ নভেম্বর ‘ইমার্জেন্সি’ মুক্তির ঘোষণা করেছিলাম। তবে সেই সময় একটার পর একটা সিনেমা মুক্তি নিয়ে তারিখ ব্লক থাকার কারণে ‘ইমার্জেন্সি’র মুক্তি পেছাতে হয়েছে। ২০২৪ সালের শুরুতেই মুক্তি পাবে সিনেমাটি। নতুন মুক্তির তারিখ শিগগিরই ঘোষণা করা হবে। অনুগ্রহ করে আমাদের সঙ্গে থাকুন।”

‘ইমার্জেন্সি’তে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। কেবল প্রধান চরিত্রে অভিনয়ই নয়, ইর্মাজেন্সির গল্পও কঙ্গনার লেখা। প্রযোজনা ও পরিচালনার দায়িত্বেও এই অভিনেত্রী।

পুরানো খবর:

‘ইমার্জেন্সি’র ঝলক দেখিয়ে মুক্তির দিন জানালেন কঙ্গনা

চলতি বছরের মাঝামাঝি মুক্তি পেয়েছিল ‘সিনেমার টিজার। সেসময় টিজারের সাথে ক্যাপশনে নায়িকা লিখেছিলেন, “রক্ষাকর্তা নাকি শাসক? আমাদের ইতিহাসের অন্ধকারতম পর্বের সাক্ষী হয়ে যখন অধিনায়কই তার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন।”

বিজেপির কট্টর সমর্থক কঙ্গনা প্রতিপক্ষ রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী ইন্দিরাকে কোন রূপে দেখাতে চাইছেন, তা নিয়ে বেশ কৌতূহল রয়েছে সব মহলে।

কঙ্গনার ভাষায় ‘ইমার্জেন্সি’ কোনো বায়োপিক না, এটি একটি রাজনৈতিক সিনেমা। সিনেমার পটভূমি গত শতকের সত্তরের দশক, ভারতে তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী।

১৯৭৫ সালের ২৫ জুন থেকে পরবর্তী ২১ মাস ভারতে জরুরি অবস্থা চলে। সিনেমায় সেই সময়ের রাজনৈতিক আবহ তুলে ধরার চেষ্টা হয়েছে বলে কঙ্গনার ভাষ্য।

২০২১ সালে ‘ইমার্জেন্সি’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন কঙ্গনা। সম্পত্তি বন্ধক দিয়ে সেই টাকায় চলতি বছরের শুরুতে শুটিং শেষ করেন তিনি।

পুরানো খবর:

ইন্দিরা হয়ে ‘ইমার্জেন্সির’ টিজারে চমকে দিলেন কঙ্গনা

পুরানো খবর:

যে সিনেমার জন্য সম্পত্তি ‘বন্ধক রেখেছেন’ কঙ্গনা

পুরানো খবর:

বিজেপির টিকেটে ভোটে দাঁড়াতে চান কঙ্গনা