সেতুতে বুবলী, সমালোচনাও উঠল
একটি সেতুর উপর দাঁড়িয়ে তোলা বেশ কয়েকটি ছবি ফেইসবুকে পোস্ট করেন চিত্রনায়িকা শবনম বুবলী। সেই ছবিতে ভক্তদের প্রশংসার সঙ্গে সমালোচনামূলক মন্তব্যও আসছে।
Published : 29 Apr 2023, 08:01 PM
ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’ দেখতে কলাকুশলীদের সঙ্গে কুষ্টিয়া গিয়েছিলেন বুবলী। সেই ছবিও দেন ফেইসবুকে।
এরপর দুপুরে দেন সেতুতে দাঁড়িয়ে থাকার চারটি ছবি। ছবি দেখে বোঝা যাচ্ছিল যে পদ্মা সেতু কিংবা এর সংযোগ সড়কে দাঁড়িয়ে ছবিগুলো তুলেছেন বুবলী।