২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের আয়নায় নুসরাত ফারিয়া

সমুদ্র সৈকতে নীল পোশাক পরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী নুসরাত ফারিয়া লিখেছেন, “আমার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, কিন্তু ভাবটা যেন ৬ ফিট ১ ইঞ্চি।“ওই ছবিতে ইতিবাচক-নেতিবাচক দুই ধরনের প্রতিক্রিয়াই আসাছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2023, 12:33 PM

Updated : 28 Mar 2023, 12:33 PM

Image

নুসরাত ফারিয়া মূলত অভিনেত্রী, তবে গানও করেন নিয়মিত। নানা অনুষ্ঠানে মঞ্চে নিজের গানের সঙ্গে পারফর্ম করতে দেখা যায় তাকে। এই ঈদে ‘বুঝি তো তাই’ শিরোনামে নতুন গান আসছে নুসরাতের।

Image

আগামীতে নুসরাতকে দেখা যাবে কলকাতার সিনেমা ‘আবার বিবাহ অভিযান’-এ। সিনেমাটি মুক্তি পাচ্ছে ৮ জুন। এই ছবিটি ‘বিবাহ অভিযান’ এর সিক্যুয়েল।

Image

কিছুদিন আগে কলকাতার ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’ এর শুটিং শেষ করেছেন নুসরাত। জি-ফাইভের ব্যানারে কলকাতার নির্মাতা রাজ চক্রবর্তীর এই ওয়েব সিরিজে নুসরাতকে পাওয়া যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়।

Image

নুসরাত অভিনীত ‘আবার প্রলয়’ নির্মাতার ‘প্রলয়’ সিনেমার দ্বিতীয় পর্ব। পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে ২০১৩ সালে রাজ ‘প্রলয়’ নির্মাণ করেছিলেন। এবারে সিনেমাটি মুক্তি পাবে ওটিটিতে।

Image

নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু হয় রেডিও জকি ও উপস্থাপক হিসেবে। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি।