১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

'উৎস সন্ধ্যা ২০২৪' এ গাইবেন তিন তরুণ

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্সে শুক্রবার বসবে এই আসর।

'উৎস সন্ধ্যা ২০২৪' এ গাইবেন তিন তরুণ
'উৎস সন্ধ্যা ২০২৪' এ গাইবেন ঋতুরাজ  বৈদ্য, সানজিদা মাহমুদ নন্দিতা ও মাশা ইসলাম।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2024, 12:35 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে তহবিল সংগ্রহে এই সময়ের তরুণ তিন সঙ্গীতশিল্পীকে নিয়ে আয়োজিত হচ্ছে  'উৎস সন্ধ্যা ২০২৪' শিরোনামের একটি গানের অনুষ্ঠান। 

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্সে শুক্রবার বসবে গানের এই আসর।  

'উৎস সন্ধ্যা ২০২৪' এর আয়োজন করছে উন্নয়ন সংস্থা ‘উৎস বাংলাদেশ’। 

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মাহবুবা মাহমুদ গ্লিটজকে বলেন, "প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের কল্যাণে তহবিল সংগ্রহের লক্ষ্যে এই অনুষ্ঠান। এই আয়োজন থেকে পাওয়া অর্থ উৎস বাংলাদেশের পরিচর্যায় থাকা শিশু-কিশোরদের কল্যাণে ব্যয় করা হবে।"

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী ঋতুরাজ  বৈদ্য, সানজিদা মাহমুদ নন্দিতা ও মাশা ইসলাম। 

মাহমুদ জানিয়েছেন টিকেট পাওয়া যাচ্ছে  'টিকিফাই'-এ। 

টিকেটের দাম রাখা হয়েছে ৭০০ থেকে ৩০০০ টাকার মধ্যে।