১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

প্রেম কি তবে শেষ?

ললিত মোদির ভার্চুয়াল জীবনে আর দেখা যাচ্ছে না তার ‘বেটার হাফ’ সুস্মিতা সেনকে।

প্রেম কি তবে শেষ?

সুস্মিতা সেন ও ললিত মোদি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2022, 08:39 PM

Updated : 06 Sep 2022, 08:39 PM

সুস্মিতা সেনের সঙ্গে প্রেম-বিয়ে-ডেট নিয়ে নেটপাড়া আর সংবাদমাধমে ঝড় তোলা ললিত মোদির ভার্চুয়াল জীবনের কোথাও আর দেখা যাচ্ছে না তার ‘বেটার হাফ’কে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আইপিএলের সাবেক চেয়ারম্যান সম্প্রতি নিজের সঙ্গে সুস্মিতার প্রোফাইল পিকচার সরিয়ে অন্য ছবি আপলোড করেছেন ইনস্টাগ্রামে। এ ছাড়া ইনস্টাগ্রামের ‘বায়ো’ থেকেও প্রেমিকার চিহ্ন মুছে ফেলেছেন। এখন বায়ো সেকশনে লেখা রয়েছে ‘ফাউন্ডার আইপিএল’।

তবে কি এ ঘটনা সুস্মিতা-ললিতের বিচ্ছেদেরই বার্তা দিচ্ছে? তার স্পষ্ট উত্তর মেলেনি।

তবে সুস্মিতার সঙ্গের পুরনো পোস্ট ও ছবি মুছে ফেলেননি ললিত মোদি।

এদিকে সুস্মিতার ইনস্টাগ্রামে কোনো অদলবদল দেখা যায়নি। এই নায়িকার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আগেও ললিত মোদির অস্তিত্ব ছিল না, নেই এখনও। সেখানের তার নিজের, মেয়েদের এবং পরিবারের সবার ছবি রয়েছে আগের মতোই।

মধ্য জুলাই থেকে চর্চায় আসে সুস্মিতা-ললিতের প্রেম কাহিনী। শুরুটা ললিত নিজেই করেছিলেন। সাবেক মিস ইউনিভার্সের সঙ্গে টুইটারে নিজের ছবি দিয়ে টুইটে লিখেছিলেন, “বিয়ে নয়, শুধু ডেটিং। সেটাও হবে একদিন।”

Image

এই ছবি ললিত মোদিই দিয়েছিলেন সোশাল মিডিয়ায়

একই দিনে সুস্মিতাকে ‘বেটারহাফ’ বর্ণনা করে তার সঙ্গে নতুন জীবন শুরুর ঘোষণা দেন উচ্ছ্বসিত ললিত। এমনকি সুস্মিতা ও পরিবারের অন্যান্যদের নিয়ে কয়েক দেশে ঘুরে আসার খবরও জানিয়েও পোস্টে।

পুরানো খবর:

সুস্মিতা বললেন, বিয়ে নয় নিঃশর্ত ভালোবাসা

পুরানো খবর:

অর্থের জন্য ললিতে? যে জবাব দিলেন সুস্মিতা

এরপরে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হলে সুস্মিতা তার বিয়ের খবর নাচক করে পোস্ট দিলেও আলোচনা চলতেই থাকে।

‘অর্থ লোলুপ’ বলে সমালোচনাও শুনতে হয় এই নায়িকাকে। তার জবাব তিনি দিয়েছিলেন এভাবে- “সোনার চেয়ে বেশি কিছু আমি খুঁজি, আর সোনার চেয়ে আমি হীরাই পছন্দ করি বেশি। আর হ্যাঁ, তা আমি নিজেই কেনার সামর্থ্য রাখি।”

১৯৯৪ সালে মিস ইউনিভার্সের খেতাব জেতা বাঙালি সুস্মিতা ৯৬ সালে ‘দস্তক’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন। ৪৬ বছর বয়সী এই নায়িকা তারপর থেকে অভিনয়ে থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চিত তিনি। ক্রিকেটার ওয়াসিম আকরাম, বলিউড অভিনেতা রণদীপ হুড়া, ব্যবসায়ী অনিল আম্বানি, চলচ্চিত্র নির্মাতা মানব মেনন ছাড়াও আরও কয়েক ব্যবসায়ী বা দাপুটে ব্যক্তিত্বের সঙ্গে সুস্মিতার প্রেমের গুঞ্জন নিয়ে বহুবার মেতেছেন তার ভক্তরা।

বছর তিনেক আগে ইনস্টাগ্রামে পরিচিত হওয়া কাশ্মীরি মডেল রোহম্যান শলের সঙ্গে প্রেমের খবর নিয়ে আবারও শিরোনামে আসেন সুস্মিতা। তবে গত বছর তাদের সে সম্পর্কে ছেদ ঘটে। তবে সম্প্রতি মেয়ে রেনি সেনের জন্মদিনের অনুষ্ঠানে সুস্মিতার সাবেক প্রেমিক রোহম্যান শলেকে আবারও দেখা গেছে।