১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বদলে যাচ্ছেন কে, জয়া নাকি কাজল?

মুম্বাইয়ের জুহুতে মুখার্জি বাড়ির সদ্যসদের প্রতিবছর এক ছাদের নিচে নিয়ে আসে দুর্গোৎসব। সেই উৎসবে আলো ছড়ান বাড়ির তারকা মেয়ে-বউরা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2025, 04:08 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

আলোচিত্রীদের কর্মকাণ্ডে ক্ষেপে গিয়ে ধমকে ওঠার, এমনকি তাদের দিকে তেড়ে যাওয়ার মত ঘটনা প্রায়ই ঘটান হিন্দি সিনেমার অভিনেত্রী জয়া বচ্চন। এবার জয়ার মূর্তিতে পাওয়া গেল বলিউডের কাজলকে।আনন্দবাজার বলছে, অষ্টমীর দিন বাড়ির পূজায় আলোকচিত্রীদের হইচই থামাতে তাদের ওপরে রেগে চিৎকার করে ওঠেন কাজল। সেই ভিডিও ভাইরাল হওয়ায় অনেকে সমালোচনার শিকার হয়েছেন তিনি।

মুম্বাইয়ের জুহুতে মুখার্জি বাড়ির সদ্যসদের প্রতিবছর এক ছাদের নিচে নিয়ে আসে দুর্গোৎসব। সেই উৎসবে আলো ছড়ান বাড়ির তারকা মেয়ে-বউরা। বাড়ির দুই মেয়ে কাজল আর রানির সঙ্গে অভিনেত্রী জয়া বচ্চনের ছবি-ভিডিও দেখা যায় প্রতিবারই।

এবারে অষ্টমীর দিন জয়া বচ্চন যখন মুখার্জিদের মণ্ডপে যান, আলোকচিত্রীদের সামনে এই বর্ষীয়ান অভিনেত্রীকে একা দাঁড় করিয়ে দেন কাজল। 

ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, কাজল জয়াকে বলছেন, “একা ছবি তোল।”

কাজলের হঠাৎ সরে যাওয়ায় অপ্রস্তুত অবস্থায় পড়ে যান জয়া। তবে পরে হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যান। সবাইকে ধন্যবাদও জানান। 

ওই ভিডিও দেখে কেউ বলেছেন, “উনার হয়েছে কী, আলোকচিত্রীদের কিছুই বললেন না।”

অন্যদিকে আলোকচিত্রীরা আঞ্জলি দেওয়ার ছবি তুলতে হুড়োহুড়ি শুরু করলে কাজল ধমকে উঠে বলেন, “একদম চুপ, এত চেচামেটি করবেন না এখানে দাঁড়িয়ে।”

কাজলের ধমকে পরিবেশ কিছুটা শান্ত হয়।

কাজলকে হাসিখুশি ও প্রাণবন্ত দেখতেই অভ্যস্ত তার অনুরাগীরা। হাসিখুশি স্বভাবের কাজলের ব্যবহারও বেশ মার্জিত। 

কিন্তু তার মেজাজি যে চেহারা পূজার মধ্যে সামনে এল, তাতে কেউ কেউ ‘জয়ার ছাপ’ দেখতে পাচ্ছেন।