২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাদশার নাইটক্লাবের সামনে বিস্ফোরণের দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

রেস্তোরাঁর মালিকদের ভয় দেখাতে এবং প্রোটেকশন মানি না দেওয়ায় এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

বাদশার নাইটক্লাবের সামনে বিস্ফোরণের দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের
র‌্যাপার বাদশা

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2024, 09:49 PM

Updated : 26 Aug 2026, 11:00 AM

বলিউডের র‌্যাপার বাদশার রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনায় দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। 

রেস্তোরাঁর মালিকদের ভয় দেখাতে এবং ‘প্রোটেকশন মানি’ না দেওয়ায় এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

বিষ্ণোইয়ের সহযোগী গোল্ডি ব্রার দুই বিস্ফোরণের দায় স্বীকার করে ফেইসবুকে পোস্ট করেছেন। 

টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, মঙ্গলবার চণ্ডীগড়ে দুটি নাইটক্লাবের সামনে বিস্ফোরণ ঘটানো হয়, যার মধ্যে একটির মালিক গায়ক বাদশা। এই ঘটনায় যখন তদন্ত শুরু হয় তখন লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী গোল্ডি ব্রার দুই বিস্ফোরণের দায় স্বীকার করেন। 

ফেইসবুক পোস্টে গোল্ডি দাবি করেছেন, এই হামলার পেছনে রয়েছেন তিনি এবং লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের আরেক সদস্য রোহিত গোদারা। 

বিস্ফোরণের কারণ হিসেবে উল্লেখ করেছেন, তার দলের সদস্যরা নাইটক্লাবের মালিকদের কাছে 'প্রোটেকশন মানি' দেওয়ার জন্য ডেকেছিলেন। কিন্তু মালিকেরা তা উপেক্ষা করেছেন, বারবার সতর্ক করার পরেও তারা কোনো পদক্ষেপ নেননি। 

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

চণ্ডীগড়ের পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোর ৩টা ১৪ মিনিটে মোটরসাইকেলে আসা দুই সন্দেহভাজনের মধ্যে একজন বিস্ফোরক ছুড়ে মারে। বিস্ফোরণে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও ডে'ওরা ক্লাবের প্রবেশপথের কাচের দরজা ভেঙে যায়। 

এই হামলার তদন্তে কেন্দ্রীয় ফরেনসিক বিজ্ঞান ল্যাবরেটরির একটি দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। 

এই ঘটনায় এখনো কোনো মন্তব্য করেননি বাদশা।  

এদিকে, এই লরেন্স বিষ্ণোই সালমানকে বছরের পর বছর ধরে কেবল লাগাতার খুনের হুমকি দিয়েই চুপ থাকেননি, নিজে কারাবন্দি থাকলেও নায়কের বাড়ির সামনেও কয়েক মাস আগে গুলি ছুড়েছিল তার দলের লোকেরা। 

আরও পড়ুন:

'বাঁচতে চাইলে ৫ কোটি দিন', ফের হুমকি সালমানকে

'প্রাণে বাঁচতে' সালমান কী বিষ্ণোইয়ের ক্ষমাপ্রার্থী হবেন?

বাবা সিদ্দিকী খুনে 'নিরাপত্তা আতঙ্কে' ভুগছেন সালমান?

বাবা সিদ্দিকীর নৃশংস খুনের দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের