১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রেন থেকে নেমেই হেমাকন্যা যা বললেন

অভিনেত্রী এষা কেন ট্রেনে চড়েছেন তা তিনি খোলাসা করেননি।

ট্রেন থেকে নেমেই হেমাকন্যা যা বললেন
এশা দেওল

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2024, 10:32 AM

Updated : 10 Sep 2026, 12:18 PM

‘বন্দে ভারত ট্রেন’ নিয়ে মাঝেমধ্যেই বিপত্তি খবর শোনা যায়। এই ট্রেনটি থেকে কখনো পাদানি খসে পড়ে, আবার কখনো ফুটো হয়ে যাওয়া ছাদ থেকে ট্রেনের বগির ভেতরে বৃষ্টির পানিও পড়ে। কিন্ত সেই ট্রেনে চড়েই হিন্দি সিনেমার অভিনেত্রী হেমা মালিনীর মেয়ে এশা দেওল বলেছেন ‘কি দারুণ জার্নি হল আমার’।

এষার ট্রেন ভ্রমণের এই খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

বলিউড তারকারা দেশের ভেতরে এক রাজ্য থেকে আরেক রাজ্যে যেতে সাধারণত আকাশ পথ ব্যবহার করে থাকেন। কিন্তু অভিনেত্রী এশা কেন ট্রেনে চড়েছেন তা তিনি খোলাসা করেননি। 

এষা মুম্বাই থেকে ‘বন্দে ভারত ট্রেনে’ করে যাত্রা শুরু করেন মঙ্গলবার সকালে। তবে তার গন্তব্য কোথায় সেটি প্রকাশ হয়নি। 

পথের মধ্যে কোনো একটি জায়গায় নেমে এশা জানিয়েছেন এই সফর নিয়ে তার ভালো লাগার কথা। 

কালো জ্যাকেট, কালো টি শার্ট  পরা এশা একটি ভিডিওতে বলেছেন, “দীর্ঘদিন পর ট্রেনে চড়লাম।কি দারুণ লাগছে! আজ আমি ‘বন্দে ভারত চড়ে’ যাচ্ছি এক জায়গায়।’’

সোশাল মিডিয়ায় পোস্ট করা ওই ভিডিওয়ের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ট্রেন রাইড’। 

২০০২ সালে রোমান্টিক থ্রিলার সিনেমা 'কোই মেরে দিল সে পুছে' দিয়ে সিনেমায় এশা দেওলের অভিষেক হয়। পরে 'ধুম', 'যুবা'সহ বেশকিছু সিনেমায় দেখা গেছে বলিউডের তারকা দম্পতি হেমা মালিনী ও ধর্মেন্দ্রর কন্যাকে।

২০১২ সালের জুন মাসে ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন এশা। রাধ্য ও মারিয়া নামের তাদের দুই কন্যাসন্তান আছে।

কিন্তু এশা সংসার ভাষার খবর আসে চলতি বছরের শুরুর দিকে। এরপর শোনা গিয়েছিল মায়ের দেখানো পথে রাজনীতিতে আসতে পারেন তিনি। তবে কয়েক মাসের মধ্যে সেই খবরের কোনো সত্যতা মেলেনি। আসেনি এই অভিনেত্রীর নতুন কাজের কোনো খবরও । 

গুঞ্জন সত্যি, বিচ্ছেদের ঘোষণা এশা দেওলের