২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

সন্ধ্যায় শিল্পকলার মঞ্চে দুই নাটক

সন্ধ্যা সাড়ে ৬ টায় দেখা যাবে নাটক দুটি।

সন্ধ্যায় শিল্পকলার মঞ্চে দুই নাটক
‘হেলেন কেলার’ নাটকের দৃশ্য ও 'দি সি অফ সাইলেন্স' নাটকের পোস্টার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2026, 11:47 AM

Updated : 26 Aug 2026, 03:39 PM

রাজধানীর শিল্পকলা একাডেমির দুই হলে বৃহস্পতিবার দেখা যাবে নাট্যদল স্বপ্নদলের ‘হেলেন কেলার’ ও থেসপিয়ানস দ্য ঢাকার নাটক 'দি সি অফ সাইলেন্স' ।

‘হেলেন কেলার’

সন্ধ্যা সাড়ে ৬ টায় স্টুডিও থিয়েটার হলে দেখা যাবে নাটকটি। ‘হেলেন কেলার’ নাটকে একক অভিনয় করেছেন জুয়েনা শবনম। রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু। নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

নাটকে দেখানো হয়েচে, দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষয়িত্রী অ্যান স্যুলিভানের অতিমানবিক প্রেরণায় হেলেন কেলার সব নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ান।

নাটকে হেলেন কেলারের শিক্ষয়িত্রী অ্যানের প্রতি কৃতজ্ঞতার ভাষ্যে উঠে আসে চার্লি চ্যাপলিন, মার্ক টোয়েন, জন এফ কেনেডি, আলবার্ট আইনস্টাইনসহ বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বদের সান্নিধ্যে তার জীবনের সমৃদ্ধির নানা অভিজ্ঞতা।

প্রকাশ করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি তার গভীর শ্রদ্ধা এবং রবীন্দ্র দর্শনের প্রতি হেলেন কেলারের উপলব্ধির প্রকৃত রূপ।

এই নাটকটিতে উঠে আসে নারী জাগরণ, মানবতাবাদের পক্ষে এবং যুদ্ধ, ধ্বংস, সহিংসতা, বর্ণবাদ ও আণবিক অস্ত্রের বিরুদ্ধে তার অবস্থানের কথা।

'দি সি অফ সাইলেন্স' 

নাটকটি দেখা যাবে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ৬টায়। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।

নাটকের গল্পে দেখা যাবে, ভিয়েতনামের হাইফোং বন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা একটি যাত্রীবাহী জাহাজ। জাহাজে ওঠেন সোফিয়া, তার স্বামী ডেভিড এবং তাদের কিশোরী কন্যা জেনি। সমুদ্রের মাঝে এই পরিবারটি এক আলাদা জীবনের গল্প নিয়ে আসে।

এক ঝড়ো রাতে সমুদ্রের ঢেউ, আকাশের মেঘ আর মাউথঅর্গানের সুর তাদের সম্পর্কের সীমা মুছে দেয়। ধীরে ধীরে উন্মোচিত হয় মানুষের স্মৃতি, ভয় ও গোপন অতীত।

জাহাজের দুলুনির মত চরিত্রদের জীবনেও ওঠানামা করে সন্দেহ, ভালোবাসা ও অপরাধবোধ। মুক্তির আকাঙ্ক্ষা তৈরি হয় সবার ভেতরে।

'থেসপিয়ানস দ্য ঢাকা' জানিয়েছে, প্রদর্শনী শুরুর আগে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের সামনে থেকে দর্শকরা নাটকের টিকেট সংগ্রহ করতে পারবেন।