ক্রিসের জন্য গাড়ি কিনলেন রিহানা
আর অ্যান্ড বি তারকা রিহানা সম্প্রতি তার প্রেমিক ক্রিস ব্রাউনের জন্য মার্সিডিজ বেঞ্জের একটি বিশেষ সংস্করণের গাড়ি কিনেছেন। জানা গেছে গাড়িটি ব্রাউনের ২৪তম জন্মদিনের সারপ্রাইজ উপহার হিসেবে কিনেছেন রিহানা। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
‘সান অনলাইন’ জানিয়েছে, ৭ লাখ ডলার মূল্যের ২০০৯ মার্সিডিজ বেঞ্জ এসএলআর স্টারলিং গাড়িটি রিহানা তার প্রেমিক ক্রিসের জন্মদিনের উপহার হিসেবে কিনেছেন।
এক সূত্র জানিয়েছে, রিহানা বিপুল অর্থ খরচ করে ক্রিসের জন্য একটি উপহার কিনেছেন, উপহারটি হল তার নিজের ইচ্ছায় তৈরি একটি গাড়ি। গাড়িটিতে ক্রিসের পছন্দ অনুযায়ী সবকিছু বসানো হয়েছে। এছাড়াও চলতি বছরের জুন মাসে কাজ থেকে কিছুদিন বিরতি নিয়ে ক্রিসের সঙ্গে ইংল্যান্ড ভ্রমণের পরিকল্পনা করছেন রিহানা, সেখান থেকে তারা যাবেন ইয়র্ক শহরে। কারণ ক্রিস ঐ শহরটি ঘুরে দেখতে চান অনেক দিন ধরে।
ক্রিস এখন তার বন্ধুদের সঙ্গে লাসভেগাসে রয়েছেন এবং মে মাসের শুরুতে লস এঞ্জেলেসে ফিরে তিনি তার উপহারটি গ্রহণ করবেন।
