সালমানের সঙ্গে কাজ করতে আগ্রহী আমির
ভাল কোন চিত্রনাট্য পেলে অভিনেতা সালমান খানের সঙ্গে কাজ করবেন, এমনটাই জানিয়েছেন বলিউডি তারকা আমির খান। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
আমির জানান, বর্তমানে নতুন সিনেমা ‘পিকে’র কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। সিনেমাটি মুক্তি পাবে এ বছরের বড়দিনের মৌসুমে।
