রোমান্টিক কমেডিতে রবার্ট-ক্রিস্টেন
‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট সম্প্রতি জানিয়েছেন প্রেমিক রবার্ট প্যাটিনসনের সঙ্গে এবার একটি অন্যরকম রোমান্টিক কমেডি সিনেমায় অভিনয় করতে চান তিনি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
এক সূত্র জানিয়েছে,‘ক্রিস্টেন রবার্টের কাছ থেকে দীর্ঘ সময় দূরে থাকতে চান না। এ ধরনের সিনেমায় অভিনয় করলে তারা একসঙ্গে বেশি সময় কাটাতে পারবেন।’
