২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবেশীদের রোষের মুখে সদাশিব

ভারতে এবারের হোলিতে সকলকে পানি অপচয় থেকে বিরত থাকার আহবান জানানো হয়েছিলো। কিন্তু বলিউডি অভিনেতা সদাশিব আম্ররপুরকার তার আবাসিক এলাকার একটি বাড়িতে পানির অপচয় রোধে এগিয়ে গেলে তার ওপর চড়াও হন প্রতিবেশীরা। খবর জি নিউজ ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 07:27 PM

Updated : 25 Apr 2022, 06:32 PM

মুম্বাইয়ের ভেরসোভা এলাকায় অবস্থিত বাড়ির আশে পাশে হোলির সময় পানির অপচয় রোধের চেষ্টা করেন সদাশিব। এ উদ্দেশ্যে তিনি একটি টিভি চ্যানেলে বিষয়টি জানান। চ্যানেলটি ঐ এলাকার বাসিন্দাদের পানি দিয়ে কৃত্রিম বৃষ্টি বানিয়ে তাতে নাচানাচি করার বিষয়টি ভিডিও করে।

এ সময় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং ক্যামেরাম্যানকে আঘাত করে রেকর্ডটি ছিনিয়ে নেয়। এমনকি সদাশিবের সঙ্গেও হাতাহাতি করেন তারা। এ ঘটনার পর পুলিশ তার লিখিত অভিযোগ নেন। চ্যানেলটির ক্যামেরাম্যানও ৫ জনের বিরুদ্ধে মামলা করেন।