২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হলো ‘গুপ্তধন’

মোবারক দুর্বারের রচনা ও জাহাঙ্গীর আলম সুমনের পরিচালনায় ১২ মার্চ থেকে বৈশাখী টেলিভিশনে ধারাবাহিক নাটক ‘গুপ্তধন’ এর প্রচার শুরু হয়েছে। এতে অভিনয় করেছেন ড. ইনামুল হক, গোলাম হাবিবুর রহমান মধু, নীনা ফেরদৌসী, নাফিসা, অবিদ রেহান, রমিজ রাজু, বিনয় ভদ্র, শ্যামল জাকারিয়া, লিটন খন্দকার, মোবারক হোসেন, মান্নান শফিক, মাহিন মেহজাবিন, আফরোজা হোসেন, উত্তম অধিকারী প্রমুখ।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 06:35 PM

Updated : 25 Apr 2022, 06:29 PM

মধু, ভজা, জানু- তিনজন অকৃত্রিম বন্ধুকে নিয়ে নাটকের কাহিনী আবর্তিত হয়েছে। সততা ও নিষ্ঠার জন্য কাশিমপুর ইউনিয়নসহ আশপাশের গ্রামে সবাই তাদের জানে এবং শ্রদ্ধা করে।

কাশিমপুর ইউনিয়নের তিন গ্রামের তিনবন্ধু প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত একই সঙ্গে উপ-শহরে লেখাপড়া করেছে। মধুর ইচ্ছা ছিল প্রকৌশলী হওয়ার। ভজা একজন বড় মাপের সরকারি আমলা হতে চেয়েছিল আর জানু চেয়েছিল চিকিৎসক হয়ে দেশ ও জনগণের সেবা করবে। এই সৎ মনোবৃত্তি লালন করেই দিন কাটে তিন বন্ধুর। কিন্তু ঘটনা এগিয়ে চলে ভিন্ন পথে।

বৈশাখী টেলিভিশন নাটকটি প্রচারিত হচ্ছে প্রতি মঙ্গল ও বুধবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে।