রোহিতকে শাহরুখের উপহার
দামি উপহারের দেওয়ার দিক থেকে বন্ধু মহলে বেশ জনপ্রিয় বলিউডি অভিনেতা শাহরুখ খান। সম্প্রতি তিনি ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার পরিচালক রোহিত শেট্টির জন্মদিনে তাকে দামি মটরবাইক উপহার দিয়েছেন। খবর জি নিউজ ব্যুরোর।
৪০ বছর বয়সি ওই পরিচালকের জন্মদিন উপলক্ষ্যে একটি পার্টির আযোজন করেন শাহরুখ। আর সেই পার্টিতেই রোহিতকে একটি এড হার্ডি বাইক উপহার দেন তিনি।
