২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফিফটি শেডস অফ গ্রে’তে থাকছেন না মিলা

হলিউডি অভিনেত্রী মিলা কিউনিস জানিয়েছেন, ‘ফিফটি শেডস অফ গ্রে’ সিনেমায় কাজ করছেন না তিনি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 02:30 AM

Updated : 25 Apr 2022, 06:28 PM

লেখক ইএল জেমসের জনপ্রিয় উপন্যাস ‘ফিফটি শেডস অফ গ্রে’ অবলম্বনে সিনেমা নির্মাণের খবর প্রকাশিত হবার পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা কল্পনা-জল্পনা। বিশেষ করে উপন্যাসটির মূল নারী চরিত্র আনাস্তাসিয়া স্টিলের ভূমিকায় অভিনয় করছেন হলিউডের কোন অভিনেত্রী, এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। সম্ভাব্য অভিনেত্রীর আলোচিত এই তালিকায় শোনা গেছে ‘ব্ল্যাক সোয়ান’ খ্যাত অভিনেত্রী মিলার নামও।

তবে মিলা ওই সম্ভাবনাকে নাকচ করে দেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমাকে আপনারা ফিফটি শেডস অফ গ্রে সিনেমায় দেখতে পাবেন না। আমি খুবই দুঃখিত! আমি ফিফটি শেডস অফ গ্রেতে থাকবো না। ’