২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘হিরোইন’ লোভী রাসেল

কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ড বলেছেন আসক্তি কেটে গেলেও এখনও হিরোইনের লোভ তাড়া করে ফেরে তাকে। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার। 

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 02:42 AM

Updated : 25 Apr 2022, 06:28 PM

সম্প্রতি প্রয়াত গায়িকা এমি ওয়াইনহাউজের স্মরণে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাসেল বলেন, ‘ আমি যখন মাদক গ্রহণ করিনা, তখন আমার মেজাজ খিটখিটে হয়ে থাকে। কয়েকদিন আগে আমার মনে হচ্ছিলো একটু হিরোইন গ্রহণ করি এবং আরাম করি, কিন্তু তখন আমি বুঝতে পারলাম এর ফলাফল ভালো হবে না।’

রাসেল আরও বলেন, কিছুটা সাহায্য পেলে হয়তো এমি ওয়াইনহাউজ আজ বেঁচে থাকতেন।

এর আগে ২০১১ সালে অ্যালকোহলের বিষক্রিয়ায় মারা যান গায়িকা এমি ওয়াইনহাউজ।