২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাচ্যনাট নাট্যমেলা-২০১৩

পনেরো বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপি উৎসবের শেষ নিবেদন হিসেবে প্রাচ্যনাট আয়োজন করতে যাচ্ছে ‘প্রাচ্যনাট নাট্যমেলা-২০১৩’। ২১ থেকে ২৬ মার্চ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় চলবে নাট্যমেলা।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক, বিনোদন ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2013, 08:30 AM

Updated : 25 Apr 2022, 06:27 PM

নাট্যমেলায় অংশ নেবে দেশের খ্যাতনামা নাট্যদলসমূহ-ঢাকা থিয়েটার, আরণ্যক নাট্যদল, নাট্যকেন্দ্র, নাগরিক নাট্যসম্প্রদায়, সুবচন নাট্য সংসদ, থিয়েটার(বেইলি রোড), থিয়েটার আর্ট ইউনিট।

তারুণ্যের উচ্ছ্বাসে দলের পনেরোতম বছরটি ছিল বৈচিত্রময় ও উৎসবমুখর। ‘অন্দরযাত্রা’ দিয়ে শুরু হয়েছিল এই রঙিন যাত্রা। তারপর হয়েছে ‘প্রাচ্যনাট পথনাট্যোৎসব’।

নাট্যমেলায় নাটক প্রদর্শনী ছাড়াও গান, নাচ, লাঠিখেলা, ফায়ারওয়ার্কের আয়োজন থাকছে। চলছে নতুন কিছুর প্রস্তুতিও।