চেক রিপাবলিকে ঘেটু পুত্র কমলা
হুমায়ূন আহ্মেদ পরিচালিত ‘ঘেটু পুত্র কমলা’ সিনেমাটি চেক রিপাবলিকের বার্ন শহরে ২ মার্চ স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় এবং ৩ মার্চ সন্ধ্যা সাড়ে ৮টায় প্রদর্শিত হবে।
২৭ ফেব্রুয়ারি থেকে ৮ দিনের ‘মুন্ডি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল- ২০১৩’তে ঘেটু পুত্র কমলা প্রদর্শিত হচ্ছে।
চলচ্চিত্র উৎসবে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ব্রাজিল, চেক রিপাবলিক, ডেনমার্ক, ফ্রান্স, ভারত, ইতালি, জাপান, মরক্কোসহ ৪১টি দেশের অস্কারেরর জন্য মনোনীত চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। বাংলাদেশ থেকে প্রদর্শিত হচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ওই সিনেমাটি।
