২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেরে আপনে’তে অভিষেক

বলিউডি পরিচালক উমেশ শুক্লা শিগগিরই শুরু করবেন তার পরবর্তী সিনেমা ‘মেরে আপনে’র শুটিং। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলিউডি অভিনেতা অভিষেক বচ্চন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2013, 11:59 AM

Updated : 25 Apr 2022, 06:25 PM

‘ও মাই গড’ সিনেমার পর ‘মেরে আপনে’ সিনেমাটির কাজ শুরু করবেন শুক্লা। অভিষেকের ভাষ্য অনুযায়ী, এটি একটি পারিবারিক সিনেমা। সিনেমাটির শুটিং শুরুর বিষয়ে শুক্লা সাংবাদিকদের বলেন, ‘আগামী চার সপ্তাহের মধ্যে অভিষেকের সঙ্গে তারিখ নিয়ে কথা বলবো। ৬০ দিনের একটি তালিকা নির্ধারণ করা হয়েছে। আমরা হিমাচল প্রদেশ, সিকিম এবং লন্ডনে এটির শুটিং করবো।’

একই শিরোনামে ১৯৭১ সালে বলিউডে আরেকটি সিনেমা নির্মিত হয়েছিলো। তবে শুক্লা জানিয়েছেন এবারেরটা নতুন সিনেমাই, আগেরটির রিমেক নয়। তিনি মনে করেন, সিনেমার চরিত্রটির জন্য অভিষেকই সেরা।

উমেশ বলেন, ‘এটি একটি পরিবার ভিত্তিক সিনেমা। আমি প্রথম যখন চিত্রনাট্য রচনা করছিলম তখনই আমার মাথায় অভিষেকের নাম আসে। আমি বিশ্বাস করি চরিত্রটির জন্য সে-ই সেরা অভিনেতা।’