২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের জন্য আমির, প্রিয়াংকা ও শর্মিলা ঠাকুর

সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যে এবং তাদের উন্নয়নে কাজ করবার অঙ্গীকার করেছেন বলিউডি অভিনয় শিল্পী এবং ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর আমির খান, প্রিয়াংকা চোপড়া এবং শর্মিলা ঠাকুর। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2013, 01:08 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

ইউনাইটেড ন্যাশনস চিল্ড্রেনস ফান্ড (ইউনিসেফ) ৮ ফেব্রুয়ারি একটি তিন মিনিটের অডিওভিজ্যুয়াল প্রকাশ করে। সেখানে আমির খান, প্রিয়াংকা চোপড়া এবং শর্মিলা ঠাকুর প্রতিটি শিশুর বেঁচে থাকার অধিকার এবং শিশু মৃত্যুর হার কমানোর ওপর গুরুত্বারোপ করেন।

ভিডিওটিতে পাঁচ বছরের কম বয়সি শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বিভিন্ন সুযোগ সুবিধা এবং পুষ্টিকর খাবারের বিষয় তুলে ধরা হয়।

‘কল টু অ্যাকশন ফর চাইল্ড সার্ভাইভাল অ্যান্ড ডেভেলপমেন্ট’ এর তিন দিনের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে ওই এভি প্রকাশ করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতের স্বাস্থ্য মন্ত্রী গুলাম নবী আজাদ। ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনের কর্মসূচি ইউনিসেফের সঙ্গে যৌথভাবে আয়োজন করেছে ইউনিয়ন মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার।