স্পেয়ার্সকে অপমান করেননি টিম্বারলেক
সম্প্রতি হলিউডি অভিনেতা এবং গায়ক জাস্টিন টিম্বারলেক ‘প্রি-সুপার বোল’ অনুষ্ঠানে তার সাবেক প্রেমিকা ব্রিটনি স্পেয়ার্সকে অপমান করার অভিযোগটিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
কন্টাক্ট মিউজিক জানায়, প্রায় ৫ বছর পরে এ অনুষ্ঠানের মঞ্চে পরিবেশনা করেন টিম্বারলেক। ৩২ বছর বয়সি ওই পপ তারকা মঞ্চে তার জনপ্রিয় ‘ক্রাই মি আ রিভার’ গানটি পরিবেশন করেন। টিম্বারলেক জানান, স্পেয়ার্সের সঙ্গে বিচ্ছেদের পরই গানটি লেখা হয়েছিলো।
টিম্বারলেক বলেন, ‘কখনও কখনও জীবনে এমন একজনের সঙ্গে পরিচয় হয় যার জন্য জীবনটি অর্থপূর্ণ হয়ে ওঠে। তবে কিছুদিন পরেই তার আসল রূপটি পরিস্কার হয়ে যায়।’
২০০২ সালে তাদের সম্পর্কে ফাটল ধরার আগে তিন বছর প্রেম করেছেন টিম্বারলেক এবং স্পেয়ার্স। পরবর্তীতে তিনি টুইট করেন, ‘আমি কাউকে ব্যক্তিগতভাবে হেয় করে কিছু বলি নি। তাই বিষয়টি নিয়ে বেশি মাথা ঘামানোর প্রয়োজন দেখি না।’
