২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোহেল রানার সিনেমায় জায়েদ খান

মাসুদ পারভেজ যিনি চলচ্চিত্রাঙ্গনে সোহেল রানা হিসেবে পরিচিত তিনি ‘আতঙ্ক’ নামে একটি সিনেমা প্রযোজনা করছেন। ওই সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রাভিনেতা জায়েদ খান। সিনেমার শুটিং শুরু হবে ১৭ মার্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 04:00 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

সোহেল রানা গ্লিটজকে বলেন, ‘দু’বছর পর আবার চলচ্চিত্র প্রযোজনা করছি। আমার পুত্র মাসরুর পারভেজ ও ভাতিজা আকিব পারভেজ সিনেমাটির চিত্রনাট্য লিখছেন। ওদের ভাবনা গতানুগতিক নয়। ওই সিনেমার জন্য জায়েদ খানকে উপযুক্ত মনে হয়েছে। নারী চরিত্রে নতুন কাউকে নিতে পারি।’

জায়েদ খান গ্লিটজকে বলেন, ‘এতো বড় মাপের একজন অভিনেতা এবং প্রযোজকের সিনেমায় কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। আশা করছি তাদের বিশ্বাসের মর্যাদা রেখে ভালো অভিনয় করতে পারবো।’