‘রেস ২’: আয় ৭৯ কোটি রুপি
মুক্তির পর দুই সপ্তাহেই বক্স অফিস থেকে ৭৯ কোটি ৬ লাখ রুপি তুলে আব্বাস-মাস্তান পরিচালিত সিনেমা ‘রেস ২’ এবার এগিয়ে চলেছে বছরের প্রথম ১০০ কোটি রুপি আয়কারি সিনেমা হওয়ার দিকে। ভারতের বাইরেও ভালোই ব্যবসা করছে সিনেমাটি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
মুক্তির প্রথম সপ্তাহেই ইউটিভি মোশন পিকচারস এবং রমেশ তুরানী পরিচালিত ‘রেস ২’ সিনেমাটির ঝুলিতে জমা হয় ৫১ কোটি ৩৫ লাখ রুপি। এর পরের সপ্তাহের সোমবার সিনেমাটি আয় করে সাড়ে ৭ কোটি রুপি, মঙ্গলবারে সাড়ে ৬ কোটি, বুধবারে ৫ কোটি ৭৫ লাখ, বৃহস্পতিবার ৫ কোটি এবং শুক্রবার সাড়ে ৩ কোটি। অন্যদিকে বহির্বিশ্বে সিনেমাটির আয় প্রায় ৪০ লাখ ২৫ হাজার রুপি।
৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন সাইফ আলি খান, জন আব্রাহাম, দীপিকা পাড়–কোন, জ্যাকুলিন ফার্নান্দেজ, অনীল কাপুর এবং আমিশা প্যাটেল।
