২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাথওয়ে-কুপারের দিনকাল

হলিউডি অভিনেত্রী অ্যানি হ্যাথওয়ে এবং অভিনেতা ব্র্যাডলি কুপার যদি এ বছরের অস্কার জয় না করতে পারেন তাহলেও আশাহত হবার কারণ নেই তাদের। কারণ ২৪ ফেব্রুয়ারির অস্কারের আসরের পর এবছর আরও ভালো কিছু অপেক্ষা করছে এ দুই অস্কার মনোনয়নপ্রাপ্ত অভিনয় শিল্পীর জন্য। খবর ইয়াহু মুভিজের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক বিডিনিউ জটোয়েন্টিফো রডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 02:59 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

‘লে মিজারেবল’ সিনেমার চরিত্রটি অ্যানি হ্যাথওয়ের ক্যারিয়ারের জন্য একটি বড় পাওয়া। শিগগিরি তিনি শেকসপিয়ারের ‘দি টেমিং অফ দি শ্রু’ অবলম্বনে নির্মিত সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করবেন। সিনেমাটির চিত্রনাট্য তৈরি করবেন অ্যাবি মরগান।

অন্যদিকে ব্র্যাডলি কুপার ১ম বিশ্বযুদ্ধের উপরে নির্মিত থ্রিলার সিনেমা ‘ডার্ক ইনভেশন’-এ ১৯১৫ সালে নিউ ইয়র্ক সিটি পুলিশ প্রধানের ভূমিকায় অভিনয় করবেন। তবে সিনেমাটি কোন বইয়ের কাহিনী অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে তা এখনও জানা যায় নি।

এদিকে হ্যাথওয়ে অ্যানিমেশন সিনেমা ‘রিও ২’-এ কণ্ঠ দেবার কাজ শেষ করেছেন। সিনেমাটি ২০১৪ সালে মুুুক্তি পাবে। অন্যদিকে কুপার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘দি প্লেস বিয়ন্ড দি পিনস’ চলতি বছর ২৯ মার্চ মুক্তি পাবে এবং ‘দি হ্যাংওভার ৩’ মুক্তি পাবে ২৪ মে।