২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিল্মফেয়ারের নতুন ট্রফি উন্মোচনে ঐশ্বরিয়া

সম্প্রতি ভারতীয় সিনেমার ১০০ বছর পূর্তি উপলক্ষে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের নতুন ট্রফি উন্মোচন করেন বলিউডি অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম /জেনিফার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 03:10 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

ভারতের চলচ্চিত্র শিল্পের ‘অস্কার’ হিসেবে বিবেচিত ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’ কর্তৃপক্ষ সম্প্রতি এই শিল্পের ১০০ বছর পূর্তি উপলক্ষে নতুন রূপে এর ট্রফির উন্মোচন করার সিদ্ধান্ত নেন। ‘ব্ল্যাক লেডি’ নামে পরিচিত ট্রফিটির পাদদেশ এখন থেকে অলঙ্কৃত হবে সোনালি রঙে।

ঐশ্বরিয়া যদিও এবছর ফিল্মফেয়ারের কোন মনোনয়ন পাননি, তবে তাকে উপহার হিসেবে একটি ট্রফি দেওয়া হয়। ট্রফিটি পাবার পর তিনি ক্ষ্বোস প্রকাশ করে বলেন, ‘কোন মনোনয়ন ছাড়াই আমি সত্যিকার অর্থে ‘ব্ল্যাক লেডি’কে (ফিল্মফেয়ার ট্রফি) বাড়িতে নিয়ে যাচ্ছি। তবে আমি আমার পুরো ক্যারিয়ারে সবসময়ই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হবার সুযোগ পেয়েছি।’ উল্লেখ্য, ঐশ্বরিয়া তার প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমার জন্য।

এবারের ৫৮ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি, মুম্বাই এর ইয়াশ রাজ ফিল্মস স্টুডিওতে।