২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল বাজারে দুই খানের জোর লড়াই

ভারতের মোবাইল হ্যান্ডসেটের বাজারে জোর লড়াই চলছে শাহরুখ খান ও আমির খানের মধ্যে। শাহরুখ ইতোমধ্যে বাজারে এগিয়ে থাকা নকিয়া মোবাইল ফোনের বিজ্ঞাপন করেছেন। এবার স্যামসাং তাদের ফোনের জন্য চুক্তিবদ্ধ করলো আমির খানকে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 02:53 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

মার্চ ১৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ভারতের মোবাইল হ্যান্ডসেটের বাজারে জোর লড়াই চলছে শাহরুখ খান ও আমির খানের মধ্যে। শাহরুখ ইতোমধ্যে বাজারে এগিয়ে থাকা নকিয়া মোবাইল ফোনের বিজ্ঞাপন করেছেন। এবার স্যামসাং তাদের ফোনের জন্য চুক্তিবদ্ধ করলো আমির খানকে। খবর টাইমস অফ ইন্ডিয়ার। স্যামসাং এর ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী সন্তোষ দেশাই বলেন, "আমির খান ও শাহরুখ খান দুটো প্রতিদ্বন্ধী মোবাইলের অ্যাম্বাসেডর হবেন, এটা খুব অস্বাভাবিক কিছু নয়।" এর আগে এই দুই নায়ক প্রতিদ্বন্ধী পানীয় কোক ও পেপসির বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। এছাড়াও টয়োটা ইনোভা এবং হুন্দাই সান্ট্রো সহ বিভিন্ন বিজ্ঞাপনেও দেখা গেছে তাদের। স্যামসাং এর সমির মিগলানি বলেন, "মোবাইল মার্কেট এখন নকিয়ার নিয়ন্ত্রণে। আমিরের বিজ্ঞাপন দিয়ে আমরা এই বাজারে এগিয়ে যেতে চাই।" আমির ও শাহরুখের পাশাপাশি হৃত্বিকও সনি এরিকসন মোবাইলের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। ভারতে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২৫ কোটি। প্রতিদিনই এর সংখ্যা বাড়ছে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/২০৪৮ঘ.