২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পাচ্ছে 'মা বাবার স্বপ্ন'

১৪ মার্চ শুক্রবার মুক্তি পাচ্ছে একটি ছবি। রেজা লতিফের পরিচালনায় ছবিটির নাম 'মা বাবার স্বপ্ন'। এই ছবিতে অভিনয় করেছেন - প্রয়াত চিত্র নায়ক মান্না, অপু বিশ্বাস, আন্না, রূপক, মিজু আহম্মেদ, কাবিলা, শবনম, কাজী হায়াৎ ও রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 05:36 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ১৪ মার্চ শুক্রবার মুক্তি পাচ্ছে একটি ছবি। রেজা লতিফের পরিচালনায় ছবিটির নাম 'মা বাবার স্বপ্ন'। এই ছবিতে অভিনয় করেছেন - প্রয়াত চিত্র নায়ক মান্না, অপু বিশ্বাস, আন্না, রূপক, মিজু আহম্মেদ, কাবিলা, শবনম, কাজী হায়াৎ ও রাজ্জাক। 'মা বাবার স্বপ্ন' ছবিটি সম্পর্কে পরিচালক রেজা লতিফ বলেন, "ছবির গল্পটি খুব সুন্দর। দর্শকদের আশা করি ভালো লাগবে। আর এতে মান্না অভিনয় করেছিলেন। আশা করি এই জন্য ছবিটি আলাদা মাত্রা পাবে।" একটি ছবি মুক্তি পাওয়া সম্পর্কে বুকিং এজেন্ট সমিতি জানায়, একের অধিক ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেও একটি ছবিই মুক্তি পেল। এখন মান্না অভিনীত ছবি মুক্তি দেয়া হিড়িক পড়েছে। তাই অন্য শিল্পীদের অভিনীত ছবি মুক্তি দিতে চাচ্ছেন না সংশ্লিষ্ট পরিচালক বা ছবির মালিকরা। তবে আশা করি আগামী সপ্তাহে এক সাথে কয়েকটি ছবি মুুক্তি পাবে। ছবির ব্যবসা এখন বেশ ভালো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএএম/ওএস/এমআইআর/২৩৩৩ঘ.