২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার আসছেন প্রযোজক অক্ষয় কুমার

বলিউড অভিনেতা অক্ষয় এবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। হরি ওম প্রডাকসন্সের ব্যানারে কাজ করবেন তিনি। এর আগে বলিউড অভিনেতাদের মধ্যে যারা প্রযোজক হয়েছেন তাদের মধ্যে আছেন আমির খান, শাহরুখ খান, সাইফ আলী খান, সঞ্জয় দত্ত ও অজয় দেবগন। খবর ইন্ডিয়াএফএমডটকমের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 02:36 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

মার্চ ১১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বলিউড অভিনেতা অক্ষয় এবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। হরি ওম প্রডাকসন্সের ব্যানারে কাজ করবেন তিনি। এর আগে বলিউড অভিনেতাদের মধ্যে যারা প্রযোজক হয়েছেন তাদের মধ্যে আছেন আমির খান, শাহরুখ খান, সাইফ আলী খান, সঞ্জয় দত্ত ও অজয় দেবগন। খবর ইন্ডিয়াএফএমডটকমের। চলচ্চিত্র জগতে তার এই নব ভূমিকা সম্পর্কে অক্ষয় বলেন, "গত ১৮ বছর ধরে চলচ্চিত্র জগতে কাজ করে আমি অনেক কিছু শিখেছি। আমার মনে হয় এখন নিজের একটা প্রডাকশন হাউজ চালু করার মতো বিদ্যে আমার হয়েছে। পরিশ্রমী অভিনেতা হিসেবে নিজেকে আমি প্রমাণ করেছি। এখন আমার প্রতিভা বিশ্বমানের ভারতীয় চলচ্চিত্র তৈরির পেছনে ব্যয় করতে চাই।" অক্ষয় প্রযোজিত প্রথম ছবির পরিচালক হবেন নবাগত কেউ। নতুনদের উৎসাহ দেওয়া প্রসঙ্গে অক্ষয় বলেন, "এমনকি অভিনেতা হিসেবেও নতুন পরিচালকদের সঙ্গে কাজ করতে আমি আগ্রহ বোধ করি। আমার বেশ কিছু হিট ছবি নতুন পরিচালকদের হাতেই তৈরি হয়েছে। তাছাড়া আমি চলচ্চিত্র শিল্পকে কিছু দিতে চাই। এই অঙ্গনে যে কঠোর সংগ্রাম করে আমাকে এই পর্যায়ে আসতে হয়েছে সেটা আমি ভুলতে পারি না।" বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১৯৪১ ঘ