২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নায়িকা অপুর মামলায় জামিন পেয়েছেন পরিচালক কাজী হায়াৎ

চিত্র নায়িকা অপু বিশ্বাসের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ ও তার ছেলে কাজী মারুফসহ ৭ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 03:27 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চিত্র নায়িকা অপু বিশ্বাসের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ ও তার ছেলে কাজী মারুফসহ ৭ জন। তবে মামলায় সুনির্দিষ্ট অভিযোগ থাকায় সহকারী চিত্র পরিচালক ডেভিডকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রোববার দুপুর সোয়া ৩টায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযুক্তরা আত্মসমর্পন করলে হাকিম মো. গোলাম রাব্বানী এ আদেশ দেন। জামিন পাওয়া অন্যরা হচ্ছেন পরিচালক নজরুল ইসলাম খান সহপরিচালক রাজ, পরিচালক জাফর আল মামুন, খলনায়ক হাবিব ও আসিফ। গত ৫ মার্চ তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা মামলার এজাহারে বাদি অপু বিশ্বাস আসামিদের বিরুদ্ধে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএইচবি/২১১৭ ঘ.