মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বলিউড তারকা আরশাদ ওয়ারসি ছবি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে বলিউড সুপারস্টার আমির খান, সুনীল দেওল, নান পাটেকর এবং অজয় দেবগনও অভিনয় জগতে থাকা অবস্থায় ছবি পরিচালনা করেছেন। খবর ইন্ডিয়াএফএমডটকমের।
আরশাদ যে ছবিটি পরিচালনা করবেন তার নাম এখনও ঠিক হয়নি। ছবির কাহিনীও তিনি নিজে লিখেছেন।
বলিউডে আরশাদ ওয়ারসি কৌতুকাভিনেতা হিসেবে বিখ্যাত। কিন্তু তার পরিচালিত ছবিটি হবে সিরিয়াস টাইপের।
ছবির কাজ আগামী জুন মাস থেকে শুরু হবে বলে তিনি আশাবাদী।
ছবিটি প্রথমে জয়দ্বীপ সেনের প্রযোজনার কথা থকলেও পরে ছবিটির প্রযোজক হিসেবে কবির কৌশিক নির্বাচিত হন। বলিউডে ছবি পরিচালনার কাজ যথাসময়ে শেষ না করার ব্যাপারে কৌশিকের দুর্নাম থাকায় আরশাদ নিজে ছবিটি পরিচালনার দায়িত্ব নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএটি/ওএস/এমআইআর/১০৩৮ঘ.
bdnews24