মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বলিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা ও সমাজবাদী পার্টির সংসদ সদস্য জয়াপ্রদাকে মাদ্রাজের উচ্চ আদালত দেউলিয়া ঘোষণা করেছে। কিছুদিন আগে ঠিকমত সম্পদের রাজস্ব না দেওয়ার কারণে চেন্নাই কর্পোরেশন তার একটি মঞ্চশালা ক্রোক করে। খবর পিটিআইয়ের।
কর্পোরেশন কমিশনার এস সিতারাসু বলেন, "ঋন দাতাদের শুনানীর প্রেক্ষিতে ২০০৬ সালের ১৮ সেপ্টেম্বর মাদ্রাজের উচ্চ আদলত জয়াপ্রদা থিয়েটার এবং রাজ থিয়েটারের মালিকদেরকে দেউলিয়া ঘোষণা করেন।"
জয়াপ্রদা থিয়েটারটির ২০ লক্ষ রুপী রাজস্ব বকেয়া ছিল। তাই চেন্নাই কর্পোরেশন ২২ ফেব্র"য়ারি থিয়েটারটি ক্রোক করে।
হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে সিতারাসু তার কর্পোরেশনে ২৫ ফেব্র"য়ারি থিয়েটারের সমস্ত সম্পত্তি ক্রোক করার আদেশ জারি করেন।
পত্রিকার মাধ্যমে থিয়েটারের ২০ লক্ষ রুপীর দেনার কথা এবং মালিকদের দেউলিয়া ঘোষণা করার কথা জানতে পারে চেন্নাই কর্পোরেশন। তারা এখন থিয়েটার সম্পত্তিটি বিক্রি করে তাদের দেনা শোধ করতে সাহায্য করবে।
কর্পোরেশনের আইনজীবি ব্যারিস্টার সাবরমনি পিটিআইকে জানান, তারা অফিসিয়াল নোটিশটি ২৬ ফেব্র"য়ারি পান। এখন তারা তাদের দেনা শোধ করার জন্য খুব শিগগিরই তাদের সম্পত্তি বিক্রির ব্যবস্থা নেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএটি/ওএস/এমআইআর/২০৫১ ঘ.
bdnews24