২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে সোনিয়া গান্ধীকে নিয়ে মুন্দ্রার ছবির কাজ বন্ধ

চলচ্চিত্রকার জগমোহন মুন্দ্রা সোনিয়া গান্ধীর জীবনী ভিত্তিক একটি চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু কংগ্রেস পরিচালকের কাছে লিগ্যাল নোটিশ পাঠানোর ফলে তার কাজ বন্ধ হয়ে আছে। মুন্দ্রা জানান যে কংগ্রেস সভাপতি তাকে নিয়ে ছবি তৈরির এই উদ্যোগে 'কৌতুক' বোধ করেছেন। সোনিয়ার ধারণা, এ ধরনের ছবি কেবল প্রয়াত লোকদের নিয়েই তৈরি হয়ে থাকে। খবর জিনিউজডটকমের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 02:30 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

মার্চ ৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- চলচ্চিত্রকার জগমোহন মুন্দ্রা সোনিয়া গান্ধীর জীবনী ভিত্তিক একটি চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু কংগ্রেস পরিচালকের কাছে লিগ্যাল নোটিশ পাঠানোর ফলে তার কাজ বন্ধ হয়ে আছে। মুন্দ্রা জানান যে কংগ্রেস সভাপতি তাকে নিয়ে ছবি তৈরির এই উদ্যোগে 'কৌতুক' বোধ করেছেন। সোনিয়ার ধারণা, এ ধরনের ছবি কেবল প্রয়াত লোকদের নিয়েই তৈরি হয়ে থাকে। খবর জিনিউজডটকমের। মুন্দ্রা জানান, ২০০৬ সালের অক্টোবরে সোনিয়া গান্ধীর সঙ্গে তার নিউ দিল্লির ১০ জনপথের বাসায় এই ছবির বিষয়ে পরিচালকের আলাপ হয়েছে। ওই আলোচনায় যোগ দিয়েছিলেন কংগ্রেসের মুখপাত্র অভিষেক সিঙ্ঘভি। ২০০৬ সালের জুলাই মাসে সিঙ্ঘভি মুন্দ্রাকে লিগ্যাল নোটিশ জারি করেন এই মর্মে যে, জীবনী ভিত্তিক চলচ্চিত্রটির কাজ বন্ধ রাখা উচিত। কারণ যে জীবনী নিয়ে মুন্দ্রা কাজ করছেন সেটি প্রামাণিক নয়। যুক্তরাজ্য ভিত্তিক পরিচালক মুন্দ্রা বলেন, "সাক্ষাতের সময় সোনিয়া গান্ধী গভীর আগ্রহ নিয়ে আমার 'সোনিয়া' চলচ্চিত্রটির কাহিনীটি শোনেন। তিনি যথেষ্ট সহৃদয়তা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন। আইনগত কোন বিষয় উত্থাপন করেননি তিনি। "আমি যখন পরিচালকের দৃষ্টিকোণ থেকে তার জীবনের স্মরণীয় মুহূর্তগুলো বর্ণনা করছিলাম, বিশেষ করে যখন রাজীব গান্ধীর সঙ্গে তার পরিচয় পর্বের বর্ণনা করছিলাম, তখন তাকে বেশ উৎফুল্ল মনে হচ্ছিল।" "তিনি আমাকে স্মরণ করিয়ে দেন যে, যুক্তরাজ্যে কেমব্রিজে তারা যখন একত্রে পড়াশোনা করছিলেন তখন এমন সময়ও গেছে যে রাজীব গান্ধীজীকে আইসক্রিম বিক্রি করে চলতে হয়েছে।" বলেন মুন্দ্রা। লন্ডনের নেহেরু সেন্টারে ইন্ডিয়া- ইউ ফিল্ম ইনিশিয়েটিভ আয়োজিত এক অনুষ্ঠানে মুন্দ্রা জানান, "যাই হোক, শেষ পর্যন্ত সোনিয়াজী আমাকে বলেন যে, তিনি নিভৃতচারী মানুষ। তাকে নিয়ে কেউ ছবি বানাবে এরকম কোন বিষয়ে তিনি রাজী হতে পারবেন না। তবে তিনি এই উদ্যোগের কথা শুনে বেশ মজা পেয়েছেন। তিনি বলেন যে, এরকম ছবি তো প্রয়াতদের নিয়ে তৈরি করা হয়।" লিগ্যাল নোটিশ পাওয়ার পর থেকে ছবির কাজ বন্ধ হয়ে আছে বলে জানান মুন্দ্রা। ছবিতে সোনিয়ার চরিত্রে ইতালিয় অভিনেত্রী মনিকা বেলুচির অভিনয় করার কথা ছিল। মুন্দ্রা জানান এ বছর তিনি দুটো বলিউডি ছবি বানাবেন। এর একটার নায়ক হবেন গোবিন্দ। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/২০২২ ঘ.