ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- 'জানে কাহা সে আয়া হ্যায়' ছবিতে বলিউডের নায়িকা আয়শা টাকিয়া ভিন গ্রহবাসী বা এলিয়েন এর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন । ছবিটি পরিচালনা করবেন 'হেই বেবি', 'মাস্তি' ও 'কাঁটে' ছবির গল্প লেখক মিলাপ জাভেরি। বলিউডের ছবির জন্য গল্প লিখলেও এবারই প্রথম ছবি পরিচালনা করতে যাচ্ছেন মিলাপ। খবর ভারতীয় ওয়েবসাইটের।
ছবিটি প্রযোজনা করছেন নিখিল আদভানি ও মুকেশ তালরেজা। আয়শা টাকিয়া ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন রিতেশ দেশমুখ ও রুসলান মুমতাজ।
ছবি প্রসঙ্গে মিলাপ জাভেরি বলেন, "ভিন্ন ধরণের প্রেমের চলচ্চিত্র বানানোর ইচ্ছা আছে। ছবিতে দেখানো হবে আয়শা শুক্র গ্রহের একটি মেয়ে। সে ভালোবাসার খোঁজে পৃথিবীতে আসে।"
মিলাপ আরো বলেন, "ভিনগ্রহের মেয়ে হিসেবে আয়শার বিশেষ ক্ষমতা থাকবে। ছবিতে সে সব ক্ষমতা দেখানোর জন্য আমরা স্পেশাল ইফেক্ট ব্যবহার করব।"
এই বছরের মে মাসে ছবির কাজ শুরু হবে বলে জানান পরিচালক।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/২২১৮ঘ.
bdnews24