২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঞ্জাবি ছবিতে অভিনয় করছেন সিধু ও হরভজন

সাবেক ভারতীয় ক্রিকেটার, ধারাভাষ্যকার, টিভি শো'র বিচারক এবং সাংসদ নবজাত সিং সিধু পাঞ্জাবি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। বিখ্যাত পরিচালক মনমোহন সিং এর পরবর্তী ছবি 'মেরা পিন্ড- মাই হোম' এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। ছবির প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন ভাংরা গায়ক হরভজন মানও। খবর স্ক্রিনইন্ডিয়া'র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2008, 06:04 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- সাবেক ভারতীয় ক্রিকেটার, ধারাভাষ্যকার, টিভি শো'র বিচারক এবং সাংসদ নবজাত সিং সিধু পাঞ্জাবি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। বিখ্যাত পরিচালক মনমোহন সিং এর পরবর্তী ছবি 'মেরা পিন্ড- মাই হোম' এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। ছবির প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন ভাংরা গায়ক হরভজন মানও। খবর স্ক্রিনইন্ডিয়া'র। পাঞ্জাবের এক গ্রামের কিছু চরিত্র এবং তাদের জীবন সংগ্রামের কাহিনীকে ভিত্তি করেই তৈরি হবে চলচ্চিত্রটি। পাঞ্জাবি চলচ্চিত্রের নবীন তারকা সিধু বলেছেন যে, ছবির কাহিনী তার খুবই পছন্দ হয়েছে। " একজন পাঞ্জাবি হিসেবে এই ছবির চরিত্রগুলো অন্য কারও চেয়ে আমি খুব সহজেই বুঝতে পারব। মনমোহন সিং এর মতো বিখ্যাত পরিচালক ও হরভজনের সঙ্গে কাজের অভিজ্ঞতা লাভের জন্য আমি মুখিয়ে আছি বলতে পারেন।" বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১১৪৩ ঘ