ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বিপুল শাহর পরবর্তী ছবি 'লন্ডন ড্রিমস' এ অভিনয় করছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। এই পরিচালকের সব ছবিতেই অভিনয় করেছেন অক্ষয় কুমার। এবারই প্রথম অক্ষয়কে অভিনয়ে না নিয়ে ছবি তৈরি করতে যাচ্ছেন বিপুল শাহ। খবর ভারতীয় ওয়েবসাইটের।
'লন্ডন ড্রিমস' ছবিটি পরিচালক রাজ কুমার সন্তোষির তৈরি করার কথা ছিল। কিন্তু সেই কাজ থেমে যাওয়ায় এখন বিপুল শাহ ছবিটি তৈরি করতে যাচ্ছেন।
ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করার জন্য ক্যাটরিনা কাইফকে নির্বাচিত করেছেন বিপুল শাহ। এর আগে ক্যাটরিনা এই পরিচালকের 'হাম কো দিওয়ানা কার গ্যায়ে' ছবিতে অভিনয় করেছেন।
একটি সূত্র থেকে জানা গেছে, এই ছবিতে আরও অভিনয় করছেন ববি দেওল। তিনি সালমানের বন্ধুর চরিত্রটি রূপ দিবেন।
যখন রাজ কুমার সন্তষির এই ছবিটি নির্মাণ করার কথা ছিল তখন ববি দেওলের চরিত্রটিতে অভিনয় করার কথা ছিল অজয় দেবগনের।
তবে ছবির পাত্র পাত্রি নিয়ে মুখ খুলতে চাননি বিপুল শাহ। আবার সালমান - ক্যাটরিনার জুটির ব্যাপারে অস্বীকারও করেন নি তিনি।
বিপুল বলেন, "এখন শুধু ছবির খসড়া তৈরি হয়েছে। কোন পাত্র পাত্রিও নির্বাচন হয়নি। ছবিতে কয়েকজন নতুন মুখ নিয়ে কাজ করার ইচ্ছা আছে। তবে এখন পর্যন্ত অভিনয় করার জন্য কাউকেই প্রস্তাব দেয়া হয়নি। আশা করছি এক সপ্তাহের মধ্যেই অভিনেতা অভিনেত্রীদের নাম ঘোষণা করতে পারবো।"
ছবিটির স্বত্ব এখনও রাজ কুমার সন্তষির নামে। তাই ছবির শুটিং শুরু করার আগে বিপুলকে অনুমতি নিতে হবে রাজ কুমারের কাছ থেকে।
এই প্রসঙ্গে বিপুল বলেন, "লন্ডন ড্রিমস' ছবিটি নিয়ে আমার নিজস্ব কিছু চিন্তুা ভাবনা আছে। আর তা প্রয়োগ করতে হলে রাজ কুমারের অনুমতি নিতে হবে। কারণ তিনিই ছবির আসল খসড়া তৈরি করেছিলেন। তবে ছবিটি আমি নিজের মত তৈরি করতে চাই। তাই আমাকে ছবির চিত্রনাট্য পরিবর্তন করতে হবে।"
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/২৩৫০ ঘ.
bdnews24