ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হওয়া অভিনেতা বুলবুল আহমেদের শারীরিক অবস্থা স্থিতিশীল হয়নি।
মঙ্গলবার দুপুরে বুলবুল আহমেদের স্ত্রী ডেইজি আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওনার (বুলবুল) অবস্থা স্থিতিশীল নয়। কখনো ভাল বোধ করেন, আবার কখনো খারাপ।"
বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় রোববার বুলবুল আহমেদকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।
বুলবুল আহমদের জামাতা নাসের এজাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার জানান, রোববার সকালে বুকে ব্যথা নিয়ে তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা পরীক্ষার পর জানান তার 'লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর' হয়েছে।
কৃতী এ অভিনেতার শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে বলেও জামাতা নাসের জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/আরএ/এসকে/১৪২১ঘ.
bdnews24