ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- অভিনেতা আদনান ফারুক হিল্লোল এই বছরের শুরুতে বিডিনিউজটোয়েন্টিফোরডটকম কে জানিয়েছিলেন তিনি ১৪ ফেব্র"য়ারি ভালবাসা দিবস উপলক্ষে নাটক পরিচালনা করতে পারেন। নাটক শেষ পর্যন্ত তিনি পরিচালনা করেছেন। হিল্লোলের প্রথম পরিচালিত নাটকটির নাম 'হাসি'।
দীলিপ চক্রবর্তীর লেখা এই নাটকে অভিনয় করেছেন তাজিন আহমেদ, শ্রাবস্তী দত্ত তিন্নি, শাহেদ শেরিফ খান ও মাহমুদ ইসলাম মিঠু।
হিল্লোল বলেন, "পরিচালনাটা কী তা বুঝতে গিয়েই নাটকটি তৈরি করলাম। জানিনা নাটকটি কেমন হয়েছে। দর্শকরা দেখে ভাল বললেই আমি খুশি।"
নাটকটির শুটিং শেষ হয়েছে ৪ ফেব্র"য়ারি। বর্তমানে সম্পাদনার কাজ চলছে। নাটকটি চ্যানেল আইতে ১৫ ফেব্র"য়ারি দুপুর আড়াইটায় প্রচারিত হবে।
এছাড়াও হিল্লোল জানান তিনি খুব শিগগিরই একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। তবে সব কিছু চুড়ান্ত না হওয়া পর্যন্ত তিনি এই ব্যাপারে মুখ খুলতে চান না।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএ/ওএস/২১২২ঘ.
bdnews24